রাশিয়ার ওয়াইনপ্রেমীরা হোয়াইট ওয়াইন এবং রোজের দিকে ঝুঁকছেন, রেড ওয়াইনের পরিবর্তে। গতকাল শনিবার (২৩শে ডিসেম্বর) সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা রোস্কাচেস্টভোর প্রধান ম্যাক্সিম প্রোটাসভ।
ম্যাক্সিম প্রোটাসভ জানান, দেশীয় ও আমদানি করা রেড ওয়াইনের চাহিদা কমেছে। এটি রাশিয়ানদের মাঝে আবেদন হারাচ্ছে। পরিবর্তে তারা বেছে নিচ্ছেন হোয়াইট ওয়াইন ও রোজ।
রেড ওয়াইনের চাহিদা কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি না বললেই নয় যে, রেড ওয়াইনের ওপর রাশিয়ানদের যে আকর্ষণ ছিল, তা পরিবর্তন হয়েছে। এর পরিবর্তে এখন তাদের পছন্দ হোয়াইট ও রোজ। ওয়াইনে ক্ষেত্রে বর্তমানে ৪৫ শতাংশ রাশিয়ান ভোক্তাই হোয়াইট ওয়াইন বেছে নেন। যার একটি প্রভাব আমরা আমদানি বাণিজ্যে দেখতে পাচ্ছি।
রেড ওয়াইন আমদানির বিষয়ে ম্যাক্সিম প্রোটাসভ বলেন, ২০১৭ সালেও রাশিয়ার মোট ওয়াইন আমদানির অর্ধেকের বেশিজুড়ে ছিল রেড ওয়াইন। যেখানে চাহিদা কমে এটি নেমেছে মাত্র ৩৮ শতাংশে।
তবে এক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার বেশিরভাগ ওয়াইন ক্রেতাই নারী। আর তাছাড়া ওয়াইনের ক্ষেত্রে হোয়াইন ওয়াইন এবং রোজ বেশি পছন্দ করেন।
গত বছর ইউক্রেন-রাশিয়া সংঘাতের জেরে রাশিয়ায় ওয়াইন রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে দেশটিতে প্রতি বোতল ওয়াইনের দাম গিয়ে ঠেকে ৩১৫ ডলারে। ফলে উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে ওয়াইনের সরবরাহ।
সাম্প্রতিক আমদানি পরিসংখ্যানের তথ্য অনুসারে, ২০২২ সালে ইতালি ও স্পেন ছিল রাশিয়ার শীর্ষ দুই ওয়াইন সরবরাহকারী। ওই দুই দেশ থেকেই মোট আমদানির অর্ধেকের বেশি আনতো রাশিয়া। কিন্তু এই বছর ইতালি ও স্পেনের পরিবর্তে দেশটি সবচেয়ে বেশি ওয়াইন আমদানি করেছে লিথুয়ানিয়া, জর্জিয়া এবং লাটভিয়া থেকে।
এ বিষয়ে শিল্প বিশেষজ্ঞরা বলছেন, বাল্টিক রাজ্যগুলোতে দেশীয় ওয়াইনের উৎপাদন কম থাকায় এবং নিষেধাজ্ঞার কারণে লিথুয়ানিয়া এবং লাটভিয়া সম্ভবত তাদের প্রতিবেশি ইইউ দেশগুলো থেকে ওয়াইন কিনে তা পুনরায় রাশিয়ায় বিক্রি করছে।
সূত্র: আরটি
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।