অর্থ লিপি

২৫ এপ্রিল ২০২৬ শনিবার ১২ বৈশাখ ১৪৩৩

আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ইশতেহার নিয়ে।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ই জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ নারায়ণগঞ্জে শেষ নির্বাচনি জনসভায় অংশ নেবেন। দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি।

এর আগে তিনি সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, রংপুর ও ফরিদপুরে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন। এ ছাড়া অনেকগুলো নির্বাচনি এলাকায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। তিনি রাজধানীতেও একটি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।