অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

আজ দেশ ছাড়ছেন লিটন, আইপিএল খেলতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। আজ রবিবার সন্ধ্যা ৭টা ১৫মিনিটের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতায় যাবেন তিনি। এবারই প্রথম আইপিএলে খেলতে যাচ্ছেন লিটন। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।

১৪ এপ্রিল ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার। সেদিন থেকে ইনফর্ম লিটনকে ড্রেসিংরুমে পাওয়ার আশা করছে নাইট রাইডার্স। ফ্রেঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা রবিবার বিকাল পর্যন্ত আহমেদাবাদে আছি। তাই সে (লিটন) সরাসরি কলকাতায় আমাদের সঙ্গে যোগ দেবে এবং আমাদের পরবর্তি ম্যাচেই সে বিবেচিত হবে।

আইপিএলের চলতি ষোড়শ আসর শেষ হবে ২৮ মে। লিটন অবশ্য আইপিএলের পুরো আসর শেষ করে আসতে পারবেন না। বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে সফর করবে। সেই সফরের অংশ হতে পহেলা মের আগেই দেশে ফিরবেন লিটন। কলতাতায় লিটনের সঙ্গী হতে পারতেন বাংলাদেশের আরেক বড় তারকা সাকিব আল হাসান। তবে পারিবারিক কারণে এবারের আসরে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।