আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল উর্ধ্বমুখী। আজ ডিএসইর লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আজ লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৭ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার। গত রোববার লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার।
অর্থাৎ প্রথম দিনের পর পরের দুই দিনই লেনদেন কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৫০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৩৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৭৯ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৫ কোটি ৯০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৫ টি কোম্পানির, বিপরীতে ৫৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।