ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের কেন্দ্রে ভোট শুরুর পর প্রথম ৪ ঘণ্টায় মাত্র ২ শতাংশ ভোট পড়েছে।
আজ সোমবার সকাল আটটায় এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট হচ্ছে কাগজের ব্যালটে।
বেলা সোয়া ১১টার দিকে গুলশান মডেল হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেন মোহাম্মদ এ আরাফাত। এখানকার ৫টি কেন্দ্রের ভোটার সংখ্যা ১৩ হাজার ৯০৩। দুপুর ১২টা পর্যন্ত এখানে মোট ৩৩২টি ভোট পড়েছে। এ হিসাবে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২ শতাংশের কিছু বেশি।
সকাল ৮টায় ভোট শুরু হলেও সাড়ে ৯টা পর্যন্ত গুলশান মডেল হাইস্কুল ও কলেজের একটি কেন্দ্রে কেউ ভোট দিতে আসেননি। কেন্দ্রটির ভোটার সংখ্যা ৩ হাজার ৫৮।
ভিআইপি এলাকার ভোটারদের মধ্যে ভোর দেয়ার প্রবনতা কম দেখা গেছে বলে মনে করেন অনেকই।
ঢাকা-১৭ আসনের নির্বাচনের পরিবেশ ভালো বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। তবে ভোটার উপস্থিতি কম বলে তিনি জানান৷ সংসদের মেয়াদের শেষ দিকে ভোট হওয়ার কারণে জনগণের আগ্রহ কম বলে তিনি ধারণা করেন। তিনি জানান, ভোটার কম হওয়ার আসল কারণ পরে জানা যাবে। শেষ বেলায় ভোটার আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন এই নির্বাচন কমিশনার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।