অর্থ লিপি

২৪ জুন ২০২৬ বুধবার ১০ আষাঢ় ১৪৩৩

হামাস-ইসরাইল সংঘাতে ২৯ মার্কিনি নিহত, নিখোঁজ ১৫

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইসরাইল-হামাসের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন ১৫ জন মার্কিনি। ইসরাইলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের ২৯ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

গতকাল শনিবার (১৪ই অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইসরাইলে হামাসের হামলায় ২৯ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ দিয়ে নিখোঁজ মার্কিনিদের সন্ধান করছে। নিখোঁজদের সন্ধানে তারা ইসরাইলি সরকারেরও সাহায্য নিচ্ছে। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাও  নিখোঁজ মার্কিনিদের সন্ধানে কাজ করছে।

এর আগে হামাসের হামলায় ২৭ জন আমেরিকান নিহত হয়েছে বলে জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর। এবার গতকাল শনিবার (১৪ই অক্টোবর) ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে তারা।

গত ৭ই অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত, আহত ও নিখোঁজের সংখ্যা বেড়েই যাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজার অন্তত ২ হাজার ২০০ জন নিহত হয়েছে। আর হামাসের হামলায় ১৩০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়াও এই পাল্টাপাল্টি হামলায় বহু বিদেশি নাগরিক নিহত হয়েছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।