বাংলাদেশের শীর্ষ করদাতা ও হাকিমপুরী জর্দার মালিক মো. কাউছ মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, আট ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আজ মঙ্গলবার বাদ জোহর ঢাকার আরমানীটোলা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে ।জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়ছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর তাঁকে দেশে আনা হয়।শনিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আজগর আলী হাসপাতালেনেওয়া হয়। সেখানেই তিনি গতকাল রাতে মারা যান। তাঁর ছেলে বাবার জন্য সবার কাছেদোয়া চেয়েছেন।
মো. কাউছ মিয়ার জন্ম চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বরে। তিনি দীর্ঘদিন চাঁদপুরজেলা শহরের পুরান বাজারে ব্যবসা করেছেন। পরে হাজীগঞ্জে, সেখান থেকে নারায়ণগঞ্জএবং পুরান ঢাকার আরমানীটোলায় ব্যবসা করেন। হাকিমপুরী জর্দার ব্যবসার পাশাপাশিতাঁর বিভিন্ন ধরনের ব্যবসা ছিল। তিনি ২২ বছর বয়সে ব্যবসা শুরু করেন এবং টানা ৭১ বছরএককভাবে ব্যবসা পরিচালনা করেন।
উল্লেখ্য তিনি টানা ১৫ বছর সেরা করদাতা নির্বাচিত হয়ে আসছিলেন।তার মৃত্যুতে দেশ একজন বড় করদাতা হারালো।