অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

হজের খরচ কমেছে ৩০ শতাংশ, করোনা নিয়ে কড়াকড়ি থাকলো না

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সারাবিশ্বের মুসল্লিদের জন্য হজ প্যাকেজের মূল্য কমিয়েছে সৌদি সরকার। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে হজের খরচ ৩০ শতাংশ কমানো হয়েছে। দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. আমর বিন রেদা আল মাদ্দাহ এ তথ্য জানান।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ইকোনোমিক হজ প্যাকেজের ৯০ শতাংশই বিক্রি হয়ে গেছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। তিনি আরও জানান যে, এ বছরের হজ প্যাকেজের মূল্যও কমানো হয়েছে ৩০ শতাংশ।

গত তিন বছর কোভিডের কারণে হজে নানা ধরণের কড়াকড়ি ছিল। তবে এবার সেটিও উঠিয়ে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে গালফ নিউজ।
আল মাদ্দাহ বলেন, সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটগরিতে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে। গত সপ্তাহে

হজ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল। হজ পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে এরপর ৭২ ঘণ্টার মধ্যে প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের জায়গা নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। আর শেষ ৪০ শতাংশ অর্থ দেয়া যাবে এপ্রিলের ২৩ তারিখের মধ্যে।

প্রত্যেক কিস্তির অর্থ পাওয়ার পর একটি করে রসিদ দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের পর হজ প্যাকেজটি ‘নিশ্চিতকরণ’ করা হবে। না হলে এটি বাতিল করা হবে। প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কায় ২৫ লাখ মানুষ হজ পালন করেন। কিন্তু করোনা ভাইরাসের বিধি নিষেধের কারণে এ সংখ্যা ২০২০ সালে কয়েক হাজারে নামিয়ে নিয়ে আসা হয়। ২০২১ সালে সৌদির ভেতর অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।