অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

সোনালী ব্যাংককে জরিমানা করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ৯৬ লাখ ৪ হাজার রুপি জরিমানা করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসিকে। কেওয়াইসি (ব্যাংক হিসাব খোলার সময় গ্রাহককে যে নির্দিষ্ট ছকে নিজের তথ্য পূরণ করে ব্যাংকে জমা দিতে হয়)-সহ আরও বেশ কিছু নিয়ম অমান্য করায় এই জরিমানা হয়েছে সোনালী ব্যাংকের।

একইসঙ্গে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও ১ কোটি ৪৫ লাখ রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কেওয়াইসি নির্দেশাবলীসহ আরও বেশ কিছু নিয়ম মেনে না চলার জন্য সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ দশমিক ৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, সোনালী ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকেরই একটি অংশ।

আরও পড়ুন…

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম আগামী বুধবার

আরবিআই বলেছে, নির্দিষ্ট কিছু নিয়ম অমান্য করার জন্যেই এই জরিমানা ধার্য করা হয়েছ। এর জেরে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে কোনও লেনদেন বা চুক্তি প্রভাবিত হবে না। এই জরিমানা ছাড়া ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।