অর্থ লিপি

২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার ১৩ শ্রাবণ ১৪৩৩

সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করলেন চেম্বার আদালত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছেন চেম্বার আদালত। আজ মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ রায় দেন। এদিন সকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)।

আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে গত ৬ই ডিসেম্বর তার মনোনয়নপত্রের সমর্থনকারী কেবিএস আহমেদ স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন করেন। সেখানে তার বিরুদ্ধে ভুল তথ্য পেশ করার অভিযোগ আনা হয়। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৫ই ডিসেম্বর) ইসি তার মনোনয়নপত্র বাতিল করেন।

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে গত রোববার (১৭ই ডিসেম্বর) উচ্চ আদালতে রিট করেন সাদিক আব্দুল্লাহ। গতকাল সোমবার (১৮ই ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ বশির উল্লাহর বেঞ্চ সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদেশ দেন।

হাইকোর্ট বেঞ্চ ইসির সিদ্ধান্তে রুলসহ স্থগিতাদেশ দেয়ার ফলে তার প্রার্থিতা বৈধ হয় বলে জানান তার আইনজীবী।

অন্যদিকে তথ্য গোপন করার অভিযোগে জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিল নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।