অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি আন্তর্জাতিক বিভাগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) বাস্তবায়নের প্রেক্ষিতে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন সংস্থা, ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে।

ইতিপূর্বে ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগ এবং মানবসম্পদ বিভাগ যথাক্রমে আইএসও ২৭০০১:২০১৩ এবং ৯০০১:২০১৫ সনদ অর্জন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) এর সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট, সার্টিফিকেশন, মাহমুদুল ইসলাম খানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন।

এ ছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাছুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং লোকাল কনসাল্টিং পার্টনার, আইওটা কনসাল্টিং বিডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সনদ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত আইএসও (ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) মানদণ্ডের-দক্ষতা উন্নয়ন, গুণগতমান রক্ষা এবং প্রতিপালন নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে সাউথইস্ট ব্যাংক অর্জন করেছে।

এই সনদ অর্জনের ফলে, সাউথইস্ট ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় বিদেশী আর্থিক প্রতিষ্ঠানের অধিক সহযোগিতা পাবে এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক পিএলসি একটি শক্তিশালী করেস্পন্ডেন্ট নেটওয়ার্ক এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে। ব্যাংকটির প্রায় ৭০টিরও বেশি দেশে ৩০০টি ব্যাংক এবং উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান (ডিএফআই) এর সঙ্গে ৬২৩টি আরএমএ (রিলেশনশিপ ম্যানেজমেন্ট এপ্লিকেশন) রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।