অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

সরকারি কোম্পানির শেয়ার অফলোড বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সরকার মালিকানাধীন কোম্পানিসমূহের শেয়ার অফলোড/বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার হতে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নির্বাচিত কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে আজ ১১ জুন ২০২৪ তারিখে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর প্রধান কার্যালয়ের বোর্ডরুমে শেয়ার অফলোড/বন্ড ইস্যু সংক্রান্ত বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ ‌বিষয়ে সার্বিক কার্যাদি বিশ্লেষণ পূর্বক দ্রুততম সময়ের মধ্যে শেয়ার অফলোড/বন্ড ইস্যুর লক্ষ্যে কোম্পানিভিত্তিক বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় মিসেস মাজেদা খাতুন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এর জিএম (একাউন্টস‌) জনাব মোঃ সাফায়াতুর রহমান, রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব জনাব ফরিদ আহমেদ, বি-আর পাওয়ার জেন লিমিটেড এর কোম্পানি সচিব মোঃ জাহাঙ্গীর আলম, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ডিজিএম (একাউন্টস) জনাব আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু হানিফ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।