অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়িয়ে থাকা ময়ূরপঙ্খী-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায়  আজ শুক্রবার (৩০শে জুন) দুপুর বারোটা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ১১টায় নিয়ন্ত্রণ কক্ষে সদরঘাটে দাঁড়িয়ে থাকা একটি লঞ্চে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বারোটা দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।