অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। রবিবার (৫ মার্চ) বিকালে বালুখালী ১০ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা বাজার এলাকায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা এমদাদুল হক জানান,‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলছে।’

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিল মোহাম্মদ জানান, ‘হঠাৎ করে তার শিবিরে আগুন লাগে। বাতাসের আগুন ছড়িয়ে পড়ছে। আমার লোকজনকে সরিয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি।’

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অনেক। এই মূর্হতে এর বাইরে কিছু বলা যাচ্ছে না।’

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।