অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

তবে এর উৎপত্তিস্থল বঙ্গোপসাগর ও ভারতের কাছাকাছি এলাকায় হওয়ায় বাংলাদেশে খুব বেশি কম্পন অনুভূত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক কর্মকর্তা জানান, এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা-সংলগ্ন বঙ্গোপসাগরই এর উৎসস্থল। আর উৎপত্তিস্থল পানিতে হওয়ার ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে।

বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে এটি খুব কম মাত্রায় অনুভূত হয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলীয় এলাকায় বেশি অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।