অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

যাত্রীর ডায়রিয়া হওয়ায় ফিরে আসলো ফ্লাইট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এক যাত্রীর ডায়রিয়া হওয়ায় দুই ঘণ্টা চলার পর ফেরত আসলো একটি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে স্পেনগামী ডেলটা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটে। তবে ওই রোগীর পরিচয় জানা যায়নি।

রোববার (৪ঠা সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের একটি অডিও পোস্টে করা হয়েছে। এতে পাইলটদের বলতে শোনা যায়, আমাদের একজন যাত্রীর ডায়রিয়া হয়েছে। তাই আমরা আটলান্টায় ফিরে আসছি।

 

আটলান্টা ফেরার পর ফ্লাইটটির বাকি যাত্রীদের অন্য একটি ফ্লাইটে উঠিয়ে দেয়া হয়। সেই ফ্লাইটে ওই অসুস্থ যাত্রীও ছিলেন কি না তা জানা যায়নি। স্থানীয় সময় শুক্রবার (১লা সেপ্টেম্বর) রাতের ওই ঘটনায় যাত্রীদের প্রায় ৮ ঘণ্টা সময় নষ্ট হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন ডেল্টা এয়ারলাইনসের কর্মকর্তারা। তবে পুরো ঘটনার বিস্তারিত কিছু জানায়নি মার্কিন বিমান পরিবহন সংস্থাটি।

এক বিবৃতিতে ডেলটা এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটিকে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করেছি। এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।