পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ লিমিটেডের (MJLBD) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৯শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ২.০৫ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ১৩ শতাংশ বেড়েছে ।
লাভেলো আইসক্রিমের ২য় প্রান্তিক ইপিএস ঘোষণা
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪.১৬ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় বেড়েছে ২০ শতাংশ।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪৪.৩২ টাকা। যা আগের বছর ছিল ৩৯.৭২ টাকা।