দেশে ব্যাংকখাতে অন্তর্বর্তী সরকার শর্ট টার্ম (স্বল্পমেয়াদ) সংস্কার করছে, তবে আগামীতে নির্বাচিত সরকার লং টার্ম (দীর্ঘমেয়াদ) সংস্কার করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে পিকেএসএফ দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ব্যাংকখাতে আমরা একটি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি। যেটার ওপর দিয়ে পরবর্তী সরকার হাঁটবে। মূলত ব্যাংকখাতে অন্তর্বর্তী সরকার শর্টটার্ম সংস্কার করছে, তবে আগামীতে নির্বাচিত সরকার লংটার্ম সংস্কার করবে।
সরকার তার কাজের মাধ্যমে এগিয়ে যাবে জানিয়ে তিনি বলেন, বিদেশি ও দ্বিপাক্ষিক সংস্থা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। আমাদের ক্যাপাসিটি আছে, সৃজনশীলতা আছে, আমরা এগিয়ে যাব।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।