অর্থ লিপি

৫ অক্টোবর ২০২৬ সোমবার ২০ আশ্বিন ১৪৩৩

বিসিকের শরৎ মেলা শুরু হচ্ছে বুধবার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পের প্রচার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরৎ মেলা-২০২৬’ আয়োজন করেছে।

আগামী বুধবার ৭ অক্টোবর রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনের নিচতলায় এই মেলা উদ্বোধন করা হবে।

বিসিকের এই মেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিক জানিয়েছে, ৭ অক্টোবর ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্পসচিব আবদুন নাসের খান।

এ বিষয়ে বিসিকের কর্মকর্তারা জানান, দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাঁদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী ও বিক্রির সুযোগ পাবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।