ক্রিকেটের দুই ফরমেটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়ানডে দিয়ে মাঠের লড়াই শুরু বুধবার থেকে বাংলাদেশের বিপক্ষে।
প্রথম দুই ওয়ানডে মিরপুরে, পরেরটি চট্টগ্রামে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ। দুই দলই অবশ্য বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে।
এসফরে ইংল্যান্ড বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ১, ৩ ও ৬ তারিখ তিনটি ওয়ানডে খেলবে দলটি। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।


ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডঃ জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
উল্লেখ্য, জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ডের ক্রিকেট দল আজ সকালেই পা রেখেছে ঢাকায়।