দেশে ২০২৫-২৬ অর্থবছরে এসেছে ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৮৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
দ্বিতীয় সর্বোচ্চ ৫০৭ কোটি ১৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৪৫৮ কোটি ৩৯ লাখ ১০ হাজার, ৩০১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ৩৪০ কোটি ৩৬ লাখ ৫০ হাজার, ২০৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার, ১৭৬ কোটি ৩৭ লাখ ৩০ হাজার, ২০৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার, ১৫৫ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ও ১৪৯ কোটি ৩৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
এদিকে, দেশে ২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে। গত অর্থবছরের জুলাই-জুন মাসে ঢাকায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ১ হাজার ৮৪৮ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার।