অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

বিএটিবিসি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে বিনিয়োগ করবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (BATBC) সৌরবিদ্যুতে মূলধন বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানিটি ১১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সাভারে অবস্থিত কোম্পানির কারখানার ছাদে সৌরবিদ্যুতের প্যানেল (দেড় মেগাওয়াট) স্থাপন করবে। সৌরবিদ্যুৎ ব্যবহারে প্রতি বছর কোম্পানিটির ৫ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হবে। ২০ বছর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। এ সৌরবিদ্যুৎ সিস্টেমের কারণে কারখানাটি থেকে বছরে ৯৪৪ টন কার্বন নিঃসরণ কমবে।

কোম্পানির নগদ অর্থপ্রবাহের ভিত্তিতে নিজস্ব তহবিল ও ব্যাংক অর্থায়নের মাধ্যমে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় নির্বাহ করা হবে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯.৪৮ টাকা , আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯.১৪ টাকা । গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬.৪৭ টাকা ।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ১৯৭৭ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৪৮২ কোটি ৬২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি, এর মধ্যে ৭২.৯১ শতাংশ পরিচালকদের। এছাড়া সরকারের কাছে ০.৬৪, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.১৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪.৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৭.৯৫ শতাংশ শেয়ার রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।