শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও (জানুয়ারি ২০২৪– সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৩১ অক্টোবর ২০২৪, অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনাও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
চলতি হিসাব বছরের ৩য় প্রান্তিকে ব্যাংকটির গত ৩মাসে (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ০.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৩১ টাকা।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৪৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১.৩০ টাকা। গত ৯ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে কমেছে ।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে (২৭.১৬) টাকা, যা আগের বছরে ছিল (২২.২৯) টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২০.৬৬ টাকা, যা আগে ছিল ২০.৭০ টাকা।