অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

বাজার এখন তলানিতে রয়েছে,যেকোন সময় বাজারে বড় উত্থান দেখা যেতে পারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (০৩ জুলাই)সপ্তাহের তৃতীয় কার্যদিবস, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। সেইসাথে লেনদেন ছাড়িয়েছে ৫০০কোটি ।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৫৩৭৩.৮৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮.৮১ পয়েন্ট বেড়ে ১১৮৬.৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে ১৯১২.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৩৯.২৭ কোটি  টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪০.৬৩ কোটি টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১ টি কোম্পানির, বিপরীতে ৯৭ কোম্পানির দর কমেছে। আর ৫৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আজ ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ বিভিন্ন হাউজের অফিসারও বিনিয়োগকারীদের বেশ উৎফুল্ল দেখা গেল। ২ জন অফিসার জানালেন আজকের বাজারে বেশ কিছু ইতিবাচক দিক ছিল, আজ বেশ কিছু ভালো মানের শেয়ার টপ ট্রেড লেনদেনে চলে এসেছে যা বাজারের জন্যে সুখবর। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন বাজার ইতিবাচক ধারাতে ফেরার আভাস দেখতে পাচ্ছেন তারা।

চলতি জুলাই মাসে  প্রথম ২ দিন ইতিবাচক ধারাতে লেনদেন হলো। গভীর আগ্রহ নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন বাজারের সুদিন কবে আসবে। এই মুহুর্তে বাজার আস্থার সংকটে ভুগছে।বাজারের ইতিবাচক প্রবনতা অব্যাহত থাকলে বাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে বলে ধারণা বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকদের।

বেশীড়ভাগ বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বাজার এখন গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তলানিতে রয়েছে। বাজার প্রেক্ষাপট এমন যে কোন সময় বাজারে বড় উত্থান দেখা যেতে পারে। এমন অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য্যধারণ করতে হবে। এখন বাজার নিয়ে ভয় পাবার কিছু নেই,এখন যেন অস্থির হয়ে কম দামে শেয়ার ছেড়ে না দেন। তাঁরা বলছেন, বাজারে বড় বড় বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করেছে। বাজারকে সামনে নেয়ারও নানা পদক্ষেপও আসছে। সামনের দিকে বাজার  অগ্রসর হবে।বাজারে এখন যারা নতুন করে বিনিয়োগ করবেন তারা সবচেয়ে সৌভাগ্যের অধিকারী হবেন বলে তারা জানান।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।