আবারো শুরু হয়েছে পৌষের শীতের দাপট পঞ্চগড়ে। তাপমাত্রা কমে আসার পাশাপাশি কুয়াশা আর উত্তরে ঠাণ্ডা বাতাসে প্রান্তিক জেলাটির জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। রাত দিন বিরামহীনভাবে বয়ে যাওয়া ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
আজ বুধবার(৩রা ডিসেম্বর) মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। গতকাল মঙ্গলবার (২রা ডিসেম্বর) ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এবার পঞ্চগড়ে শীত এসেছে একটু দেরি করে। অন্য বছরগুলোতে শরতেই শীতের দেখা মিললেও এবার শীতের দেখা মিলেছে ঠিক পৌষের শুরুতে।
তারপরও শীতের রুদ্রমূর্তি দেখা মিলছিল না। রবিবার রাত থেকে উত্তরের ঠাণ্ডা বাতাসের পরিমাণ বাড়ায় জেঁকে বসেছে শীত। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। রাত ৯ টার মধ্যেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বুধবার এই মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাস অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।