আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১,৫৮০.৪০ কোটি টাকার ,আজ ডিএসইর লেনদেনের পাশাপাশি সূচক ও বেশ বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.৭৪ পয়েন্ট বেড়ে ৬২৮০.৭৩ পয়েন্টে অবস্থান করছে।এছাড়া অন্যান্য সূচকও ইতিবাচক ধারাতে শেষ হয়েছে।
উল্লেখ্য ২ দফায় ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর আজই প্রথমবারের মতো বাজারে লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা। বর্তমানে শেয়ারবাজারে এখনো ১২টি কোম্পানির ফ্লোরপ্রাইস আরোপিত আছে।
দের হাজার কোটি টাকার লেনদেনের দিনেও আজ ফ্লোরে থাকা এই ১২টি কোম্পানির লেনদেন ছিল নিস্ক্রিয়।যে কারণে এই ১২ টি কোম্পানির শেয়ার যাদের আছে তাদের আপ্সুসের শেষ নেই বলে ফোনে জানিয়েছেন ঢাকা শেয়ার বাজার ডটকমকে বেশ কয়েকজন বিনিয়োগকারী।
উল্লেখ্য ১৯শে জানুয়ারি ১ম দফায় এবং ২২ শে জানুয়ারি ২য় দফায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২ টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল রেখে বাকি সব শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রত্যাহার করে নিয়েছিল।
বিএসইসির আদেশ অনুসারে যে ১২ কোম্পানির ওপর ফ্লোর প্রাইস এখনো বহাল রাখা হয়েছে সেগুলো হলোঃ
১। আনোয়ার গ্যালভানাইজিং (ANWARGALV)
২। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (BATBC)
৩। বেক্সিমকো লিমিটেড (BEXIMCO)
৪। বিএসআরএম লিমিটেড (BSRMLTD)
৫। গ্রামীণফোন (GP)
৬। ইসলামী ব্যাংক (ISLAMIBANK)
৭। খুলনা পাওয়ার কোম্পানি (KPCL)
৮। মেঘনা পেট্রোলিয়াম (MPETROLEUM)
৯। ওরিয়ন ফার্মা (ORIONPHARM)
১০। রেনাটা (RENATA)
১১। রবি আজিয়াটা (ROBI)
১২। শাহজিবাজার পাওয়ার (SPCL)
প্রসঙ্গত, দেশের শেয়ারবাজারে ফ্লোর প্রাইস যুগের শুরু হয় ২০২০ সালের মার্চে। কভিড সংক্রমণের প্রভাবে পুঁজিবাজারে দরপতন তীব্র হয়ে উঠলে তা ঠেকাতে সে বছরের ১৯ মার্চ ফ্লোর প্রাইস আরোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এক বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৭ই জুন ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতে অস্থিরতা শুরু হলে ২০২২ সালের ২৮শে জুলাই দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এর পাঁচ মাসের মাথায় ২০২২ সালের ডিসেম্বরে ১৬৯টি কোম্পানির ক্ষেত্রে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। যদিও এ কোম্পানিগুলোর শেয়ারদর কমতে শুরু করলে দুই মাস পরই গত বছরের ১লা মার্চ আবারো ফ্লোর প্রাইস আরোপ করা হয়, যা গত ১৮ই জানুয়ারি পর্যন্ত বহাল ছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।