শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেডের (FOWANGFOOD) নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, পরিচালনা পর্ষদ জনাব মোহাম্মদ জামান (ACS,LL.M) কে ২৪ জুলাই ২০২৪, থেকে কোম্পানির কোম্পানি সচিব হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুড লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৭.৮৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.১০, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ০.৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮২.৭৫ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেয়ারটির সর্বশেষ দর ছিল ২১.৮০ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ২০.২০ টাকা থেকে ৪৪.৩০ টাকার মধ্যে ওঠানামা করেছে।