অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৮ টাকা, গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১.৫৬ টাকা ।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৪৩.১২ টাকা, গত বছরের একই সময়ে যা ছিল ৪৮.৫৭ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৭৬.৩৫ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪৭৪.৩৭ টাকা ।

গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২২ সাল থেকে টানা তিন বছর বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

২০২৩ সালেও কোম্পানিটি নগদ ও বোনাস মিলিয়ে ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল বিনিয়োগকারীদের। ২০২২ সালে নগদ ও বোনাস মিলিয়ে ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।