যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে ওজন পার্কের নিজ বাসায় গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী উইং রোজারিও।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে উইং রোজারিওর ফোন কল পেয়ে বাসায় যান তারা। বাসায় পৌঁছে তাকে কাঁচি হাতে দেখতে পায় পুলিশ। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে রোজারিওর ওপর গুলি চালায় তারা।
পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এদিকে, নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, মানসিক ভারসাম্যহীন জেনেও তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ছয় মাস আগেও উইং রোজারিওকে মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
২০১৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো উইংয়ের পরিবার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।