পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে মোট ৩৫ টি ব্যাংকের শেয়ার আছে। ইতিমধ্যে সব ব্যাংকগুলো লভ্যাংশ ঘোষণা সম্পন্ন করেছে।
এই বছর ৩ টি ব্যাংক কোন লভ্যাংশ দেয়নি। ব্যাংক ৩ টি হলো– আইসিবি ইসলামী ব্যাংকলিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও রুপালী ব্যাংক লিমিটেড।
এ বছর ৩৫ টি ব্যাংকের মধ্যে ৭ টি ব্যাংক ১০ শতাংশের নিচে লভ্যাংশ দিয়েছে।
১৮ টি ব্যাংক ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে লভ্যাংশ দিয়েছে।
৩ টি ব্যাংক ১৬ থেকে ২০ শতাংশের মধ্যে লভ্যাংশ দিয়েছে।
৪ টি ব্যাংক ২০ থেকে ২৮ শতাংশের মধ্যে লভ্যাংশ দিয়েছে।
৩৫ টি ব্যাংকের মধ্যে ইতিমধ্যেই সবগুলি ব্যাংকের রেকর্ড তারিখ শেষ হয়েছে।
এ বছর তুলনামূলক বিচারে বেশির ভাগ ব্যাংকই পেক্ষাপট ও দামের দিক বিবেচনায় নিলে চমৎকার লভ্যাংশ ঘোষণা করছে। এর মধ্যে কয়েকটি ব্যাংকের দারুন লোভনীয় লভ্যাংশ ঘোষণা এসেছে যাদের ডিভিডে ইয়েল্ড বেশ ভালো হয়েছে।

যারা সময় নিয়ে বিনিয়োগ করে তাদের অনেকেরই বিনিয়োগের তালিকায় ব্যাংক খাতের শেয়ার থাকে।
উল্লেখ্য চলতি অর্থ বছরের মুদ্রানীতিতে সুদ হার বাড়ানো ও ব্যাংক পরিচালকদের মেয়াদ ৯বছরে থেকে ১২ বছর মেয়াদ হবার ফলে আগামীতে এই খাতের প্রতি আগ্রহ দেখা যেতে পারে।
যারা প্রকৃত বিনিয়োগকারী তাদের বিনিয়োগ তালিকায় অবশ্যই ব্যাংক খাতের শেয়ার হাতে থাকে।অবশ্য যারা শরীয়া মেনে চলেন তাদের অনেকেই এই খাতে বিনিয়োগ করেন না।তবে কিছু কিছু শরীয়া ব্যাংক ও আছে আমাদের দেশের পুঁজিবাজারে।
সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করলে দেখা যায় বড় বিনিয়োগকারগন ব্যাংক খাতে বিনিয়োগ করে ভালো ফল পান।বড় বিনিয়োগকারীগন এই খাতে বিনিয়োগ করে তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্য সব শেয়ারের তুলনায় ভালো ডিভিডেন্ড ইয়েল্ড পেয়ে থাকেন।
যারা ধারাবাহিকতা বজায় রেখে বিনিয়োগ করেন তাদের অনেকেরই পছন্দের তালিকায় প্রথমে থাকে ব্যাংক খাতের শেয়ার।