এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১০ই ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনায় একটি জনসভায় অংশ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
পশ্চিমা সামরিক জোট ন্যাটো জোটের অংশ হিসেবে যে দেশগুলো প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেখানে মস্কোকে হামলা চালাতে উদ্বুদ্ধ করবেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ন্যাটোর যেসব দেশ এই জোটের অংশ হিসাবে প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেসব দেশে রাশিয়াকে হামলা চালাতে উৎসাহ দেবেন তিনি।
ন্যাটো জোটের সদস্যদেশগুলো এই জোটের কোনো একটি দেশের ওপর হামলা হলে সবাই একযোগে তা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, নেতৃত্ব দেয়া যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের মন্তব্য আলোড়ন তুলেছে।
ট্রাম্পের ওই মন্তব্যকে ‘বিস্ময়কর ও কাণ্ডজ্ঞানহীন’’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। অন্যদিকে, ট্রাম্পকে তিরস্কার করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। ট্রাম্পের এমন মন্তব্য জোটের দেশগুলোকে হুমকির মুখে ঠেলে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে এ বছরের নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। এর আগেও তার প্রথম দফার প্রেসিডেন্টের মেয়াদে ন্যাটো জোটের ঘোর সমালোচনা করে এসেছেন তিনি।
বার বার জোটটি থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। আগামী নির্বাচনে তিনি জয়ী হলে যুক্তরাষ্ট্র জোটটি থেকে বেরিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন অনেক বিশ্লেষক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।