অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

নৌপরিবহন অধিদফতরে নতুন মহাপরিচালক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত নৌপরিহন অধিদফতরের মহাপরিচালক কমোডর মোঃ নিজামুল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার স্থলে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।

আজ রবিবার ২১ শে মে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রসঙ্গত, কমোডর মোঃ নিজামুল হকের বিরুদ্ধে সম্প্রতি ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের কাজে অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি সাড়ে ৬ কোটি টাকার বিলাসবহুল নির্মাণসামগ্রী জোরপূর্বক লাগাতে বাধ্য করার ও হয়রানি প্রতিকার চেয়ে নৌ-মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-সচিবকে চিঠি দেয় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একটি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ‘ভয়াবহ দ্বন্দ্বে’ জড়িয়ে পড়েছেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক (ডিজি), প্রকল্প প্ররিচালক (পিডি) ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন খবর প্রকাশে সপ্তাহ দুইয়ের মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।