অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (২৭শে ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে নিউজিল্যান্ডের নেপিয়ারে মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও স্বাগতিক নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। সেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি মিশনে মাঠে নামছে বাংলাদেশ। লক্ষ্য দেশটির মাটিতে জয়ের। এর আগে প্রথমবারের মতো কিউইদের মাটিতে ওয়ানডে জয় এসেছে টাইগার বাহিনীর। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে সেই ধারা বজায় রাখতে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ।

ম্যাচটিতে তানজিম হাসান সাকিবের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।

দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল ১ বছর আগে ক্রাইস্টচার্চে। এরপরে আর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা হয়নি বাংলাদেশ-নিউজিল্যান্ডের। এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে দুদলের মধ্যে। যেখানে বাংলাদেশের দখলে রয়েছে ৩ জয়। আর বাকি ১৪ ম্যাচেই নিউজিল্যান্ডের জয় এসেছে। ফলে পরিসংখ্যানের বিচারে অনেকটাই রয়েছে স্বাগতিকরা। তবে বাংলাদেশ পরিসংখ্যানে চোখ না রেখে মাঠের খেলায় জয় তুলে নিতে মুখিয়ে রয়েছে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইস সোধি, বেন সিয়ার্স।

 

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।