বাংলাদেশের শেয়ারবাজারকে বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী ওপ্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেইডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজডিলারস এসোসিয়েশন (জেএসডিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৯ এপ্রিল অনুষ্ঠিত চুক্তিতে নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন তাকাশিহিবিনো এবং সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কোনো স্ব–নিয়ন্ত্রক সংস্থা (এসআরও)-এর সঙ্গে এটি ডিবিএ–এর প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনের জন্য একটিগুরুত্বপূর্ণ মাইলফলক।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে দুই দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যেপারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবেবলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডিবিএ সূত্রে জানা যায়, এই এমওইউ’র আওতায় প্রযুক্তিগত সহায়তা, বাজার উন্নয়নকৌশল, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে যৌথউদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাপানের উন্নত ও পরিপক্ব পুঁজিবাজারের অভিজ্ঞতাকাজে লাগিয়ে বাংলাদেশের বাজারকে আরও স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধবকরার পথ সুগম হবে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশেরশেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গেবাজারে আস্থা ফেরানো এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণঅবদান রাখবে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারধীরে ধীরে আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে যাবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিকউন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।