অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

উদ্বোধন স্থগিত সম্মিলিত ইসলামী ব্যাংকের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদের প্রধান অতিথি হিসেবে এবং অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল।

অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।