অর্থ লিপি

২৬ এপ্রিল ২০২৬ রবিবার ১৩ বৈশাখ ১৪৩৩

কৃষ্ণসাগরীয় দাবি মানলে শস্যচুক্তি ফিরবে: রাশিয়া

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দাবি মানলে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিতে ফেরা সম্ভব বলছে রাশিয়া। জাতিসংঘের সদর দফতরে দেশটির স্থায়ী প্রতিনিধি গেনাডি গ্যাতিলভের মতে, আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা মস্কোর দাবি পূরণ হলে শস্য চুক্তিতে ফিরতে প্রস্তুত হবে রাশিয়া।

মঙ্গলবার রয়টার্সের প্রশ্নের জবাবে গ্যাতিলভ অভিযোগ করে বলেন, চুক্তিটি যে উদ্দেশে করা হয়েছিল তা রক্ষা করা হয়নি। তিনি আরও বলেছেন, পশ্চিমারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়াচ্ছে। এতে ব্যাংক লেনদেন, বীমা, রসদ, বিদেশি সম্পদ এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহ বন্ধের ফলে রাশিয়ার কৃষি রফতানিতে বাধাগ্রস্ত হচ্ছে।

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুর্ভাগ্যবশত চুক্তির রাশিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ফলে এই চুক্তি স্থগিত করা হয়েছে। যখন চুক্তি অনুসারে রাশিয়া সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন হবে, আমরা চুক্তিতে ফিরবো।

শস্যচুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেনের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ আর না বাড়ানোয় ক্ষতির মুখে পড়বে বিশ্বের কোটি কোটি ক্ষুধার্ত মানুষ। এ কথা জানিয়ে হতাশা ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সূত্র: সিএনএন

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।