অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

এবারের ঈদে ছুটি পরতে পারে ৬ দিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এবারের পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। রোজা ২৯ টি হলে টানা ৬ দিনের ছুটি মিলবে। আর ৩০ দিনের রমজান মাস হলে টানা ৫ দিনের ছুটি পাওয়া যাবে।

ঈদুল ফিতরে সাধরণত তিনদিন সাধারণ ছুটি থাকে। ঈদের দিন, এর আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

এবার রমজান মাস ৩০ দিন হলে দেশে ঈদুল ফিতর হবে ১১ই এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ই এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার।

সেই হিসেবে ১০, ১১ ও ১২ই এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ই এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে।

রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ই এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ই এপ্রিল (মঙ্গলবার) থেকে। তখন সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।