জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট ও কাস্টমস ক্যাডারের বড় ধরনের রদবদল করল। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক আদেশে জানানো হয়, সংস্থাটির ১৯ কমিশনারের দপ্তর বদল করা হয়েছে।
আদেশ বিশ্লেষণে দেখা যায়, সব বড় কাস্টমস হাউসের কমিশনারদের সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে।
বোর্ড কর্মকর্তারা জানান, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের কম গুরুত্বপূর্ণ স্থানে বদলি করা হয়েছে। মাঠ প্রশাসনে গতি ও রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে এসব পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তারা।
ঢাকা কাস্টমস হাউস কমিশনারকে সরিয়ে ভ্যাট ট্রেনিং একাডেমিতে দেওয়া হয়েছে। তার সময়ে এয়ারপোর্টে সুরক্ষিত গুদাম থেকে প্রায় ৬১ কেজি স্বর্ণ লোপাট হয়।
আবদুর রহমান খান এনবিআরের চেয়ারম্যান পদে আসার পর এটিই বড় রদবদল। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এনবিআরে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।