আজ বৃহস্পতিবার (০৪ জুলাই)সপ্তাহের শেষ কার্যদিবসে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষে হয়েছে। বেড়েছে ৩৬৫ কোম্পানির শেয়ারের দর। সেইসাথে লেনদেন ছাড়িয়েছে ৭৭০ কোটি টাকা।
গত ২ বছর যাবত দেশের শেয়ারবাজার পতনের বৃত্তে আটকে আছে। গত ২ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৫০০ পয়েন্টের বেশি। লাখ লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে পথে বসে গেছে ফ্লোর ওঠার পরে,গত ২ বছরে বিনিয়োগকারীরা পতনের হাফ সেঞ্চুরী দেখেছে অনেকবার । কোন কোন দিন পতনের সেঞ্চুরীও দেখেছে ।গত ২ বছরে কিছু কিছু সময়ে উত্থানও হলেও । যা ছিল যৎসামান্য।
অবশেষে আজ সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীরা আজ বহুদিন পর উত্থানের সেঞ্চুরী দেখতে পেল। আজ ডিএসইর সূচক বেড়েছে ১২৩.৭১ পয়েন্ট।বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বিশ্লেষক বলেন ,বাজারে আপাতত কোন নেতিবাচক খবর নেই তাছারা গত ২ দিন যাবত শেয়ারবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিনিয়োগ করার অনুমতি প্রদান করার একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই খবরে আজ শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে। তাছাড়া আজ অনেক বিনিয়োগকারী টেকনো ড্রাগসের আইপিওর রিফান্ডেড় টাকা বাজারে বিনিয়োগ করাতে বাজারে একটা টেজী ভাব দেখা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২৩.৭১ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৫৪৯৭.৫৬ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২২.১৪ পয়েন্ট বেড়ে ১২০৮.৬৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৮.৪০ পয়েন্ট বেড়ে ১৯৫১.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৭৭০.৭০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৯.৯২ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৫ টি কোম্পানির, বিপরীতে ১৩ কোম্পানির দর কমেছে। আর ১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজ প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ বিভিন্ন হাউজের অফিসারও বিনিয়োগকারীদের বেশ উৎফুল্ল দেখা গেল। ২ জন অফিসার জানালেন আজকের বাজারে বেশ কিছু ইতিবাচক দিক ছিল, আজ বেশ কিছু ভালো মানের শেয়ার টপ ট্রেড লেনদেনে চলে এসেছে যা বাজারের জন্যে সুখবর। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন বাজার ইতিবাচক ধারাতে ফেরার আভাস দেখতে পাচ্ছেন তারা।
চলতি জুলাই মাসে প্রথম ৩ দিন ইতিবাচক ধারাতে লেনদেন হলো। গভীর আগ্রহ নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন বাজার ভালর জন্যে। বাজারের ইতিবাচক প্রবনতা অব্যাহত থাকলে বাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে বলে ধারণা বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকদের।
বেশীড়ভাগ বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বাজার এখন গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তলানিতে রয়েছে। এমন অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য্যধারণ করতে হবে। এখন বাজার নিয়ে ভয় পাবার কিছু নেই,এখন যেন অস্থির হয়ে কম দামে শেয়ার ছেড়ে না দেন। তাঁরা বলছেন, বাজারে বড় বড় বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করেছে। বাজারকে সামনে নেয়ারও নানা পদক্ষেপও আসছে। সামনের দিকে বাজার অগ্রসর হবে।বাজারে এখন যারা নতুন করে বিনিয়োগ করবেন তারা সবচেয়ে সৌভাগ্যের অধিকারী হবেন বলে তারা জানান।