অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

আসছে নতুন ‘ডন’, শাহরুখ ভক্তদের ক্ষোভ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড ও সিনেমারপ্রেমিদের অনেক দিন ধরেই আলোচনা চলছে ‘ডন ৩’ নিয়ে। সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে জল্পনা বাড়ে, আবার কি তাহলে শাহরুখ ‘ডন’ হয়ে আসছেন? না, সিনেমার চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘ডন’–এর প্রথম দুই সিনেমায় অভিনয় করা শাহরুখ সরে দাঁড়ান ‘ডন ৩’ থেকে। এখন বলিপাড়ায় একটাই প্রশ্ন—কে হচ্ছেন নতুন ডন? অবশেষে আজ জানা গেল বলিউডের নতুন ডনের নাম। একই সঙ্গে হচ্ছে ১০ বছরের বেশি সময় পর অপেক্ষার অবসান।

গুঞ্জন ছিল, শাহরুখের চেয়ারে এবার বসবেন রণবীর সিং। জল্পনা আরও ডানা ছড়ায়, যখন সিনেমার প্রমোশনালে রণবীরকে দেখা যায়। এবার সেই জল্পনায় এক প্রকার সিলমোহর বসালেন ফারহান। অবশ্য ফারহান এখনো আনুষ্ঠানিকভাবে রণবীরের নাম ঘোষণা করেননি।

মঙ্গলবার ‘ডন থ্রি’ নিয়ে একটি টিজার ভিডিও পোস্ট করেছেন ফারহান আখতার। তাতে তিনি এটা জানিয়েছেন যে ‘ডন থ্রি’র হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে।

তার মানে শাহরুখ থাকছেন না, এটা স্পষ্ট। বলিউডে সারা দিন কানাঘুষা, নতুন যুগের সূচনা রণবীরের হাত ধরেই হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বলিউড পাড়ায় এ খবর ছড়াতে সময় লাগেনি।

 

আর এমন খবরে যারপরনাই বিরক্ত শাহরুখ–ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ক্ষোভ প্রকাশও করেছেন তাঁরা। ‘ডন থ্রি’র টিজারের নিচে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নো শাহরুখ, নো ডন’, টুইটারে ট্রেন্ড এটি।

ইনস্টাগ্রামে টিজার ভিডিওর নিচে স্পষ্ট ধরা পড়েছে শাহরুখ–অনুরাগীদের হতাশা। ভক্তরা শাহরুখ ছাড়া ‘ডন’ দেখতে রাজি নন। কেউ আবার খানিকটা এগিয়ে, লিখেছেন, ‘শাহরুখ না থাকলে আমি বলিউড জ্বালিয়ে দেব।’ ভিডিওর নিচে কমেন্ট করেছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। লিখেছেন, ‘এটারই অপেক্ষা ছিল’। মুনাওয়ার ফারুকির সেই কমেন্টের নিচেও অনেকে হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘মুনাওয়ার ফারুকি ভাই, এই ডন-এ শাহরুখ নেই।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি পোস্টে ফারহান আখতার লিখেছেন, ‘১৯৭৮ সালে চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক “ডন” চরিত্রটি তৈরি হয়েছিল। যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, পরে ২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন “ডন” তৈরি হয়। লেখক, পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো “ডন” বানিয়েছি।

দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার সেই “ডন”-এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫ সালে “ডন”-এর নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন…।’

তবে ফারহানের এই ভালোবাসা পাওয়ার আশা করে নতুন পোস্টে চিড়ে ভেজেনি। শাহরুখ–ভক্তদের একটাই কথা—‘নো এসআরকে, নো ডন’। প্রথম সিনেমার ২৮ বছর পর ২০০৬ সালে ফারহান আখতার অভিনেতা শাহরুখ খানকে নিয়ে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি পুনরায় চালু করেন। পরে ২০১১ সালে শাহরুখকে নিয়ে দ্বিতীয় ‘ডন’ নিয়ে আসেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।