সারা বিশ্বে প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয় বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস বা ওয়ার্ল্ড সেভিংস ডে। পূর্বে এই দিনটি ওয়ার্ল্ড থ্রিফট ডে নামে পরিচিত ছিল। আজকের এই দিনটিতে প্রচারের মাধ্যমে প্রতিটি দেশের তথা বিশ্বের অর্থনীতির জন্য এবং ব্যক্তিগণের জন্য সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রথম বিশ্ব সঞ্চয় দিবস পালিত হয় ১৯২৫ খ্রিস্টাব্দে এবং বর্তমানে এই দিবসটি বিশ্বের ৮০-টিরও বেশি দেশে পালন করা হয়।
আজ ৩১ অক্টোবর বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস বা ওয়ার্ল্ড সেভিংস ডে। মূলত পরিবার ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহবান জানানোর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।
উন্নত বিশ্বের দেশগুলোতে অনেক উৎসাহের সঙ্গে বিশ্ব মিতব্যয়িতা দিবস উদযাপন করা হয়।
জানা যায়, ১৯২৪ সালে ইতালীয় অধ্যাপক ফিলিপো রাভিজ্জা প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে বিশ্ব মিতব্যয় দিবসের ধারণাটি প্রস্তাব করেছিলেন। পরের বছর থেকে দিবসটি পালন শুরু হয়।
মিতব্যয়িতা চর্চা করলে আর্থিক সংকটের মধ্যেও কিছুটা সুখী জীবনযাপন করা সম্ভব মিতব্যয়িতা চর্চা করলে আর্থিক সংকটের মধ্যেও কিছুটা সুখী জীবনযাপন করা সম্ভব।
ব্যক্তি, পরিবার ও জাতির কল্যাণের জন্য মানুষকে মিতব্যয়ী হওয়ার কথা মনে করিয়ে দিতে এখন প্রতি বছর এ দিবসটি উদপাপিত হচ্ছে।
অতিরিক্ত ব্যয় না করে প্রয়োজনমতো অথবা হিসাব করে ব্যয় করার নামই মিতব্যয়িতা। আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের নাগরিকদের জন্য মিতব্যয়িতার প্রয়োজনীয়তা অপরিসীম।
উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্তু দুঃখের বিষয়, সে অনুযায়ী আয় বাড়ছে না। এ পরিস্থিতিতে মিতব্যয়িতা চর্চা করলে আর্থিক সংকটের মধ্যেও কিছুটা সুখী জীবনযাপন করতে আমরা সক্ষম হবো বলে আশা করা যায়।
সেসব পণ্যই কিনুন যা আপনার খুব দরকার, কিংবা না কিনলেই নয়। বাড়তি চাহিদার ওপরে মনোযোগ কমিয়ে একান্ত চাহিদার ওপরে মনোযোগ দিন। তাহলে হয়তো আয়ের সঙ্গে খরচের একটা সামঞ্জস্য চলে আসবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।