শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের পিএলসি (IDLC )নগদ ও বোনাস লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি এ বছর ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
কোম্পানিটি জানিয়েছে যে, তারা ৩১ শে ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্টশেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ বিও তে পাঠিয়েছে ।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমনখবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদেরঅবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।