অর্থ লিপি

১৩ মে ২০২৬ বুধবার ৩০ বৈশাখ ১৪৩৩

জাপানের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। আজ রবিবার (৪ঠা জুন) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়।

আজ রবিবার (৪ঠা জুন) দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব ইগাই-ও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের পার্টনারশিপ অনেক। দুই দেশের সম্পর্ক অনেক লম্বা। এই দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘বৈঠকে নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা কনসার্ন। তারা বোঝার চেষ্টা করছেন। স্বাভাবিক ভাবে এসব বিষয় আলোচনায় এসেছে।’

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।