অর্থ লিপি

২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার ৯ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দিনে প্রবাসী আয় এলো ২৩৫ কোটি মার্কিন ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রবাসী বাংলাদেশিরা চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২৩ টাকা হিসাব) ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা।

আর গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১০.৪ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার।

সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

এর আগে অক্টোবর মাসের পুরো সময়ে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২.৮৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।