অর্থ লিপি

৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার ২০ কার্তিক ১৪৩৩

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ ডিসেম্বরের মধ্যেই: মজুরি বোর্ড

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে আয়োজিত সভায় অংশ নেন শ্রমিক ও মালিকপক্ষের মনোনীত প্রতিনিধিসহ বোর্ডের ছয় সদস্য।

ডিসেম্বরেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে একমত হয়েছেন শ্রমিক-মালিক দুপক্ষই। বাস্তবায়ন হলে যা জানুয়ারিতেই হাতে পাবেন তৈরি পোশাকখাতের শ্রমিকরা।

আজ মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এ কথা জানিয়েছেন প্রতিনিধিরা।

এসময় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় বৈঠক। যেখানে নিজেদের দাবি-দাওয়া লিখিত আকারে পেশ করবেন শ্রমিক-মালিক প্রতিনিধি।

বেতন সমন্বয়ে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের চতুর্থ দিনেও শিল্পাঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে চলছে শ্রমিকদের আন্দোলন। বেতন বৃদ্ধির দাবিতে সড়ক-মহাসড়ক অবরোধ করায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও।

এমন বাস্তবতায় জরুরি বৈঠক ডাকে ন্যূনতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে আয়োজিত সভায় অংশ নেয় নতুন চেয়ারম্যানসহ বোর্ডের ছয় সদস্য।

ব্রিফিংয়ে প্রতিনিধিরা জানান, চলমান আন্দোলনে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে ক্ষতির মুখে পড়ছে অর্থনীতি। মজুরি নির্ধারণের সরকারের আন্তরিকতাকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কাজে ফেরত যাওয়ার আহ্বান জানান তারা।

উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে। ডিসেম্বরেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে একমত হয়েছেন শ্রমিক-মালিক দুপক্ষই। বাস্তবায়ন হলে জানুয়ারিতেই হাতে পাবেন শ্রমিকরা।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, পূর্ববর্তী সময়ের মতো কালক্ষেপণ করা হবে না; দ্রুততম সময়ে ন্যূনতম মজুরির সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরে বাড়তি বেতন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ নিয়ে দ্বিধা নেই।

উল্লেখ্য, শ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।