অর্থ লিপি

২৩ মে ২০২৬ শনিবার ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

এমটিবি সিকিউরিটিজের মোবাইল অ্যাপ উদ্বোধন, ঘরে বসেই মিলবে পূর্ণাঙ্গ শেয়ার লেনদেন সুবিধা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ পিএলসি গ্রাহকদের ডিজিটাল ট্রেডিং অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ‘এমটিবি লেনদেন’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির সফট লঞ্চিং সম্পন্ন হয়।

আজ শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

‘এমটিবি লেনদেন’ অর্ডার ব্যবস্থাপনা সিস্টেমের আওতায় পরিচালিত এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যেকোনো স্থান থেকে সরাসরি পুঁজিবাজারের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে সরাসরি প্রবেশ, তাৎক্ষণিক বাজার তথ্য পর্যবেক্ষণ এবং রিয়েল-টাইমে শেয়ার ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন।

এছাড়াও অ্যাপটিতে রয়েছে বিস্তারিত শেয়ার বিশ্লেষণ, অতীত বাজারের তথ্য, গ্রাফিক্যাল চার্ট এবং অন্যান্য আধুনিক ট্রেডিং সুবিধা। ব্যবহারকারী-বান্ধব ও সহজবোধ্য নকশায় তৈরি এই প্ল্যাটফর্ম বিনিয়োগকারীদের জন্য শেয়ার লেনদেনকে আরও স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর করে তুলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা চৌধুরী আক্তার আসিফ এবং এমটিবি সিকিউরিটিজ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম মজুমদার।

এছাড়াও অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান এবং এমটিবি সিকিউরিটিজ ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির মতে, ‘এমটিবি লেনদেন’ অ্যাপ চালুর মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পুঁজিবাজার সেবা প্রদানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে বিনিয়োগকারীরা আরও সহজ, দ্রুত ও স্মার্ট উপায়ে শেয়ারবাজারে লেনদেন পরিচালনা করতে পারবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।