শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) ইস্যু করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।
কোম্পানি তিনটি হল-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) সূত্রে এই তথ্য জানা গেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি
সাউথইস্ট ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে ।
ট্রাস্ট ব্যাংক পিএলসি
ট্রাস্ট ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে ।