দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার।
গতকাল মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভপ্রায় ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। ৪ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার, যা ৪ মে ছিল ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। ফলে এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ তুলনামূলকভাবে কম দেখালেও এটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।