পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড (GPHISPAT)-এর স্পন্সর ডিরেক্টর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার হাতে থাকা শেয়ার থেকে বড় একটি অংশ পরিবারের সদস্যদের উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শেয়ার হস্তান্তরের বিস্তারিত:
ডিএসই (DSE) সূত্রে জানা গেছে, জনাব জাহাঙ্গীর আলমের কাছে কোম্পানির মোট ৮ কোটি ৯০ লক্ষ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ৩ কোটি ৫০ লক্ষ (৩.৫ কোটি) শেয়ার তার স্ত্রী ও সন্তানদের উপহার হিসেবে প্রদান করবেন।
কাকে কত শেয়ার দিচ্ছেন, তার বিবরণ নিচে দেওয়া হলো:
মিসেস মাসুমা বেগমকে(স্ত্রী) দিবেন ৪৩,৭৫,০০০ টি শেয়ার, মিসেস সাদমান সাইকা সেফাকে দিবেন(কন্যা)১,০২,০৮,৩৩৩ টি শেয়ার এবং জনাব সালেহীন মুশফিক সাদাফকে (পুত্র) ২,০৪,১৬,৬৬৭ টি শেয়ার দিবেন। তিন জনকে মোট ৩,৫০,০০,০০০ টি শেয়ার উপহার দিবেন।
হস্তান্তরের প্রক্রিয়া:
শেয়ার প্রাপক তিনজনই বর্তমানে এই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার (General Shareholder)।
এই বিপুল পরিমাণ শেয়ার এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে অর্থাৎ ‘অফ-মার্কেট’ এ উপহার হিসেবে প্রদান করা হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE) থেকে অনুমোদনপত্র পাওয়ার পর, আগামী ৩০ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।