অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা কিং খানের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান ক্যারিয়ারের শেষভাগে এসেও দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। ‘কিং’ ছবি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। গত বছর ঝলক দিয়ে ‘কিং’এর টিজার প্রকাশ হয়। তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনছেন নেটিজেনরা।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সিনেমাটির নতুন একটি ঝলক প্রকাশ করা হয়; এর সঙ্গেই মুক্তির তারিখ ঘোষণা করেন শাহরুখ নিজেই।

কিং মুভির এক ঝলক শাহরুকের ফেসবুকে

ঝলকে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’।

এছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

এদিকে মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।

সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।

উল্লেখ্য, এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে, আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়। ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।